Web Analytics

ভারতের মহারাষ্ট্রে ইসলামি পারিবারিক আইন সুরক্ষার দাবিতে মুসলিম সংগঠনগুলো রাজ্যজুড়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে। সুন্নি জমিয়ত উলামা ও রাজা অ্যাকাডেমির উদ্যোগে গত শুক্রবার বিভিন্ন মসজিদে কর্মসূচিটি শুরু হয়। বিয়ে, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকার বিষয়ে সব সম্প্রদায়ের জন্য অভিন্ন আইনি কাঠামো চালুর প্রস্তাবের বিরোধিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মুম্বাইয়ের বাইরে মালেগাঁও, নাসিক, জলনা ও ভিওয়ান্ডিসহ বিভিন্ন শহরে অভিযান ছড়িয়ে পড়েছে। মসজিদ কমিটি ও স্বেচ্ছাসেবকেরা স্বাক্ষর সংগ্রহের পাশাপাশি প্রস্তাবিত আইনের সম্ভাব্য প্রভাব বিষয়ে মানুষকে জানাচ্ছেন। জুমার খুতবায় আলেমরা গণতান্ত্রিক ও সাংবিধানিক পন্থায় প্রতিবাদের আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় ব্যক্তিগত আইন পরিবর্তিত হলে ইসলামি পারিবারিক রীতি ও ধর্মীয় অনুশাসন পালনে বাধা সৃষ্টি হতে পারে।

আয়োজকেরা জানিয়েছেন, কর্মসূচি ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এবং সরকারি পরামর্শ গ্রহণ প্রক্রিয়ার ওপর ভিত্তি করে সময় বাড়তে পারে। মহারাষ্ট্র সরকার জনমত জানতে ৩৭ প্রশ্নের প্রশ্নমালা প্রকাশ করেছে বলে জানা গেছে। বিভিন্ন সংগঠন ডিজিটাল ফরম ও প্রচারপত্রের মাধ্যমে সদস্যদের মতামত দিতে বলছে। স্বাক্ষর সংগ্রহ শেষে তা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।