নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আইডিয়া কনটেস্ট ২০২৬-এর চূড়ান্ত পর্ব শনিবার সাভারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “টিম রোদ্দুর” চ্যাম্পিয়ন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের “স্বাস্থ্যশক্তি” প্রথম রানার আপ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের “সোলারক্লাস্টার” দ্বিতীয় রানার আপ হয়।
টিআইবির “প্রোমোটিং গুড গভর্ন্যান্স অ্যান্ড ইন্টিগ্রিটি ইন দ্য এনার্জি সেক্টর ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে সারাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০-রও বেশি আইডিয়া জমা পড়ে। প্রথম ধাপে ৩০টি এবং চূড়ান্ত রাউন্ডে ১০টি দল নির্বাচিত হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিজয়ীদের পুরস্কার প্রদান করেন এবং তরুণদের নেতৃত্বে জ্বালানি স্বনির্ভরতার আশাবাদ ব্যক্ত করেন।
চ্যাম্পিয়ন দলের “রোদ্দুর এআই” প্রকল্প কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরশক্তি স্থাপনের সম্ভাব্যতা যাচাই করবে। রানার আপ দলগুলো গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ও উপকূলীয় চিংড়ি চাষ ক্লাস্টারে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রস্তাব দেয়। বিজয়ী দলগুলোকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।