Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের অন্যতম প্রধান শিকার। বৃহস্পতিবার প্রাদেশিক সফরে তিনি জানান, সন্ত্রাসী হামলায় ইরানের বহু কর্মকর্তা নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন যে ইরান বিশ্বে সন্ত্রাসবাদের বৃহত্তম পৃষ্ঠপোষক। এর জবাবে পেজেশকিয়ান বলেন, বাস্তবতাকে ন্যায্যভাবে দেখলে বোঝা যাবে যে ইরান সন্ত্রাসবাদের বিরোধী এবং একই সঙ্গে এর অন্যতম প্রধান শিকার।

তিনি আরও বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না, কারণ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ করে ফতোয়া জারি করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।