Web Analytics

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারির সময় গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফুজুলকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। তার গাড়ি তখনও চালু ছিল এবং পাশে একটি ডেলিভারি ব্যাগ পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে এবং ধারণা করছে, খুব কাছ থেকে গুলি করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন এটি পরিকল্পিত বা টার্গেট করে হত্যা। কালো পোশাক ও মুখোশ পরা তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে তাদের ছবি এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, যে ঠিকানায় খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন, সেখানে কেউ কোনো অর্ডার করেননি।

ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে একটি খাবারের ব্যাগ পাওয়া গেছে, তবে এটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কি না তা এখনো নিশ্চিত নয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।