Web Analytics

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি জনসম্মুখে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আমন্ত্রণ জানান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বৈধতা আসে এবং ন্যায্যতা ও জনআস্থা ছাড়া কোনো ফলাফল জনগণের সমর্থন পেতে পারে না।

ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর রাজনীতিকে সুশীল ও অ-সংঘাতমূলক রূপে উপস্থাপন করা তরুণদের প্রতি দায়িত্ব। তিনি প্রস্তাব করেন, উভয় নেতা গণমাধ্যম ও জনসাধারণের সামনে এসে নিজেদের ইশতেহার তুলে ধরবেন, যাতে জনগণ তাদের দৃষ্টিভঙ্গি বিচার করে সিদ্ধান্ত নিতে পারে।

তিনি আহ্বান জানান, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করতে, যেখানে সবাই জনগণের ইচ্ছাকে সম্মান জানাবে এবং নেতৃত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!