Web Analytics

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে। বুধবার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করেছে। কমিশনার সবাইকে এই ভাবমূর্তি ধরে রাখার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার রমজান মাসে ইফতারের আগে ট্রাফিকের চাপ মোকাবিলায় যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন, যাতে মানুষ নির্বিঘ্নে বাসায় গিয়ে ইফতার করতে পারে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলা উপলক্ষে নিরাপত্তা জোরদার এবং রমজানে চুরি-ছিনতাই প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দেন। জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সভায় ডিএমপির অতিরিক্ত, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারসহ সকল থানার ওসি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।