Web Analytics

ভোলার দৌলতখান উপজেলায় কর্মহীন জেলেদের জন্য সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় পটুয়াখালী জেলার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হাজিপুর ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে প্রতিজনকে ৫০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এতে জনপ্রতি ৩০ কেজি চাল কম পাওয়ায় জেলেদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

মন্ত্রণালয় তদন্ত কমিটিকে দ্রুততম সময়ে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।