Web Analytics

প্রধানমন্ত্রীর আগামী ২ মে সিলেট সফরকে সামনে রেখে নগরীর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসার দেয়াল থেকে জুলাই-থিমের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) এই পদক্ষেপে শহরে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং ছাত্রশক্তির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সিসিক নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রং করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে। এর অংশ হিসেবে চৌহাট্টা ও আলিয়া মাদ্রাসা এলাকার দেয়ালচিত্রগুলো সাদা রং করা হয়। খবর পেয়ে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান এবং “জান দেবো, জুলাই দেব না” স্লোগান লিখে দেন।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের সিলেট মহানগর নেতারা অভিযোগ করেন, জুলাইয়ের ঐতিহাসিক স্মারকচিত্রগুলো ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে গ্রাফিতি পুনরায় অঙ্কনের দাবি জানিয়ে সতর্ক করেন, তা না হলে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।