Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের পাশাপাশি প্রস্তাবিত দেশীয় র‍্যাংকিং বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট বরাদ্দ দেওয়া হবে। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য দেশীয় মানদণ্ডভিত্তিক র‍্যাংকিং ব্যবস্থা তৈরির কাজ করছে ইউজিসি। এ ব্যবস্থার মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে কোন বিশ্ববিদ্যালয়কে কতটা গুরুত্ব দেওয়া যায়, সেই সুযোগ তৈরি হবে। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও মান বিবেচনা করে অগ্রাধিকার নির্ধারণ সম্ভব হবে এবং শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠবে।

ইউজিসি চেয়ারম্যান দ্বিতীয় ভাষা শিক্ষাকেও অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দ্বিতীয় ভাষাকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকা ভাষা ইনস্টিটিউটকে আরও সমৃদ্ধ করা হবে, যাতে শিক্ষার্থীদের ভাষা শেখার সুযোগ বাড়ে এবং তারা দক্ষতা উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।