ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি সতর্ক করেছেন, ২৪ বিলিয়ন ডলার বায়োজাপ্ত ইরানি সম্পদ মুক্ত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি ভেস্তে যেতে পারে। তেহরানে সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তা ভাঙতে হবে। রেজায়ি বলেন, সংঘাত পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্র একটি “অন্ধকার সুড়ঙ্গে” প্রবেশ করবে।
তিনি জানান, ইরান অন্তর্বর্তী চুক্তির পরপরই ১২ বিলিয়ন ডলার এবং পরবর্তী ধাপে আরও ১২ বিলিয়ন ডলার মুক্তির দাবি জানিয়েছে, যা আস্থা বিনিময়ের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই তহবিল ছেড়ে দিলে ইরানের ওপর চাপ কমে যাবে। ট্রাম্প বলেছেন, নতুন চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির চেয়ে শক্তিশালী হতে হবে। রেজায়ি ট্রাম্প ও খামেনির বৈঠকের সম্ভাবনা নাকচ করে হরমুজ প্রণালির ওপর ইরান-ওমানের যৌথ সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, যুদ্ধ পুনরায় শুরু হলে ইরান পারস্য উপসাগরের বাইরেও অভিযান চালাবে, যদিও নতুন সংঘাতের আশঙ্কা কম।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।