Web Analytics

১৫ আগস্ট রাজধানীর ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশ দুই নারীকে আটক করে। তাঁদের একজন বাগেরহাটের চিতলমারীর কুরমণি গ্রামের সুমা বড়াল, যিনি ডলি নামেও পরিচিত। ভেঙে ফেলা মুজিবের ভাস্কর্য জড়িয়ে তাঁর কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়।

প্রতিবেদন অনুযায়ী, সুমা প্রয়াত মুক্তিযোদ্ধা প্রতুল কুমার বড়াল ও সাধনা বড়ালের মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। চিতলমারী হাসিনা বেগম বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বাগেরহাট খানজাহান আলী কলেজ থেকে ডিগ্রি পাসের পর তিনি ঢাকায় আইন বিষয়ে পড়ছেন। তিনি অবিবাহিত এবং ভাইয়ের সঙ্গে থাকেন।

ওই রাতে সুমা ও জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত ৩২ নম্বর বাড়িতে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন; পরে পুলিশ তাঁদের থানায় নেয়। ধানমন্ডি মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। অনেকে তাঁদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলেছেন, তবে সুমার ভাই লিটন বড়াল দাবি করেন, তাঁদের পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।