Web Analytics

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় শুক্রবার সন্ধ্যায় পৃথক বজ্রপাতে নারীসহ দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় একজন বাগানে আম কুড়াতে গিয়ে এবং অন্যজন ধান কাটার সময় মারা যান। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন সদর উপজেলার গিধনিপাড়ার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানোয়ারা বেগম এবং শিবগঞ্জ উপজেলার চালকিপাড়া গ্রামের মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক। চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে মানোয়ারা বেগম বজ্রপাতে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অপরদিকে, বৃষ্টির মধ্যে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল মালেকের মৃত্যু হয়।

প্রশাসন জানিয়েছে, আহত দুইজনকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।