Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছোড়ার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শফিকুর রহমান বলেন, আল্লাহ তাআলার ঘর কাবার কারণে পবিত্র মক্কা নগরী সম্মানিত এবং এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। সেখানে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ও নিন্দা জানানোকে তিনি নৈতিক ও ঈমানি দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। হামলাকারী হুথি হোক কিংবা অন্য কেউ, এমন হামলা গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, মক্কার দক্ষিণে হুথিদের ছোড়া একটি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা প্রতিহত ও ধ্বংস করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়। তবে হুথি মুখপাত্র হাজেম আল-আসাদ এক্সে ড্রোন ছোড়ার দাবি অস্বীকার করে অভিযোগটিকে পুরোনো মিথ্যা বলেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।