Web Analytics

শনিবার সকালে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সোয়া ১১টার দিকে তিনি সমাবেশে অংশ নেন। এর আগে তিনি সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর পাড়ে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।

দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টায় তিনি দলীয় এক সভায় যোগ দিয়ে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট শহরের গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ, ব্যানার ও ফেস্টুন টানানোসহ নানা সাজসজ্জা করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।