Web Analytics

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে আবারও অবস্থান স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয়; বরং পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তিই তাদের লক্ষ্য। তিনি জানান, ইরান শুধু তাৎক্ষণিক শান্তি নয়, বরং গোটা অঞ্চলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা প্রস্তাবগুলোর কোনো জবাব এখনো দেয়নি তেহরান এবং কোনো পাল্টা প্রস্তাব বা শর্তও দেয়নি। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের পাঠানো বার্তাকে ইরান কোনো আনুষ্ঠানিক আলোচনার অংশ হিসেবে দেখছে না বলেও তিনি উল্লেখ করেন।

হরমুজ প্রণালি প্রসঙ্গে আরাগচি জানান, এই জলপথ খোলা রয়েছে, তবে যারা ইরানের বিরুদ্ধে লড়ছে তাদের জন্য এটি বন্ধ। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে স্থলযুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে তেহরান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।