Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের জিডিপিতে পর্যটন খাতের বর্তমান ২-৩ শতাংশ অবদান ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ চলছে। তিনি সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে পর্যটন উন্নয়নবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প এবং এর সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সেখানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

দুই মন্ত্রণালয় একসঙ্গে কাজের জন্য প্রাথমিকভাবে একটি সমঝোতা স্মারক সইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সইয়ের পর অভিন্ন নীতিমালা প্রণয়ন এবং কালচারাল ট্যুরিজমের জন্য যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। নিতাই রায় চৌধুরী বলেন, দেশে ৫৫৪টি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান রয়েছে; মন্ত্রণালয়ের টাস্কফোর্স পর্যায়ক্রমে সেগুলো পরিদর্শনের পর উন্নয়নমূলক সিদ্ধান্ত নেবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।