Web Analytics

তরুণ চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বলেছেন, ফ্যাসিবাদ চলে গেলেও ‘কালচারাল ফ্যাসিস্টরা’ এখনো সক্রিয় রয়েছে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘লক্ষ সুরের বাংলাদেশ—তথ্য দূষণ করব শেষ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বান্নাহ বলেন, আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বললে জঙ্গি বা রাজাকার ট্যাগ দেওয়া হতো এবং সাংস্কৃতিক পরিসর থেকে তা বৈধতা পেত। তাঁর ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কালচারাল ফ্যাসিজম প্রতিহত করতে না পারা সবচেয়ে বড় সংকট। তিনি আরও দাবি করেন, বর্তমান সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিরোধী দলের প্রভাবশালী নেতাদের এদের সঙ্গে দেখা যাচ্ছে।

সাংস্কৃতিক ফ্যাসিবাদের শেকড় গভীরে উল্লেখ করে তিনি বাংলাদেশপন্থী সংস্কৃতিকর্মীদের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। গুম-খুনে জড়িতদের বিরুদ্ধে জুলাইপন্থী সংস্কৃতিকর্মী ও আইকনদের হিটলিস্ট তৈরির অভিযোগও করেন তিনি। ফাউন্ডেশনের সিইও কামাল আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাপ্পি খান ও আয়াতুল্লাহ বেহেস্তি বক্তব্য দেন। উপস্থিত ছিলেন আসফ আকবর।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।