Web Analytics

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধের দাস’ বলে অভিহিত করেন। তিনি বলেন, পুতিন নিজেকে রুশ সম্রাট ভাবতে পারেন, কিন্তু বাস্তবে তিনি যুদ্ধের দাস। জেলেনস্কি জানান, রাশিয়ার আক্রমণে ইউক্রেনের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং ভূখণ্ড ছাড়ের ধারণা কেবল আগ্রাসন বাড়াবে।

তিনি বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে ১৯৩৮ সালের মিউনিখ চুক্তির সঙ্গে তুলনা করে সতর্ক করেন যে, হিটলারের মতো পুতিনকে ছাড় দিলে শান্তি আসবে না। মস্কোর আগ্রাসনের চতুর্থ বার্ষিকীর কয়েক দিন আগে দেওয়া এই বক্তব্যে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া হাজার হাজার মানুষকে হত্যা করেছে, পূর্ব ইউক্রেন ধ্বংস করেছে এবং লাখ লাখ মানুষকে দেশত্যাগে বাধ্য করেছে।

জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি ইউক্রেনে বিমান প্রতিরক্ষাব্যবস্থা দ্রুত সরবরাহের আহ্বান জানান এবং বলেন, যুদ্ধ শেষ করতে কিয়েভ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলা চালিয়ে শীতকালে জনগণকে কষ্ট দিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।