Web Analytics

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। যুদ্ধ শুরুর তিন মাস পর হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে পেন্টাগন জানায়, এখন পর্যন্ত ব্যয় হয়েছে ২৫ বিলিয়ন ডলার, যার বেশিরভাগ গোলাবারুদ ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে। তবে ডেমোক্র্যাটরা এই হিসাবকে অবাস্তবভাবে কম বলে দাবি করে জানান, প্রকৃত ব্যয় ৬৩০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

পেন্টাগনের ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক জে হার্স্ট বলেন, ২৫ বিলিয়ন ডলারের হিসাবটি কেবল সরাসরি যুদ্ধ ব্যয়। হার্ভার্ডের অর্থনীতিবিদ লিন্ডা বিলমেসের মতে, মোট ব্যয় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, কারণ প্রতিদিন গড়ে ২ বিলিয়ন ডলার খরচ হচ্ছে। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৪০ শতাংশ বেড়ে প্রতি গ্যালন ৪.২৩ ডলারে পৌঁছেছে, ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট সদর দপ্তরসহ বিভিন্ন ঘাঁটির ক্ষয়ক্ষতি মেরামতে আরও কয়েকশ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে, যা মার্কিন অর্থনীতির ওপর চাপ বাড়াচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।