আশুলিয়ার শ্রীপুর এলাকায় ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মার্কেটের দোকান দখলকে কেন্দ্র করে তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদরাসা ও আছিয়া আশরাফ মহিলা মাদরাসায় সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে আসরের নামাজের পর এ ঘটনা ঘটে। হামলায় মাদরাসার নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে, যার মধ্যে সিসিটিভি কন্ট্রোলার, মোবাইল ফোন ও ল্যাপটপ রয়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, শতাধিক ব্যক্তি হেলমেট ও মাস্ক পরে দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে মাদরাসার পেছন দিক দিয়ে ভেতরে ঢোকে। তারা ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
প্রতিষ্ঠানটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা লিটন গাজী অভিযোগ করেন, ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে একটি গ্রুপ হামলা চালিয়েছে। তিনি হাসান, হুমায়ুন ও ছোট জাকিরের নাম উল্লেখ করেন এবং বলেন, ট্রাস্টি বোর্ড নিয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দারুল ইহসান ট্রাস্টের মাদরাসায় সংঘর্ষের খবর পেয়েছেন; ট্রাস্টি বোর্ড পরিচালনা ও সামনের দোকানগুলোর দখল নিয়ে বিরোধ থাকতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।