Web Analytics

সৌদি আরবের কর্তৃপক্ষ আবাসন অনুমতি, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের অভিযানে ৭ হাজার ৯৩৪ প্রবাসীকে আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। গালফ নিউজের সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ থেকে ২১ অক্টোবর দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময়ে ১৩ হাজার ৯০০ জনের বেশি প্রবাসীকে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫০০ জনের বেশি আবাসনসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে আটক হন। প্রায় ৩ হাজার ৭৫০ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং প্রায় ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৮৮১ জন আটক হন। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টায় ২২ জন এবং অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ বা যাতায়াতে সহায়তার অভিযোগে আরও ২১ জন গ্রেপ্তার হন।

বর্তমানে প্রায় ৩৭ হাজার ৫০০ প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে দুই হাজারের বেশি নারী। ২০ হাজারের বেশি আটক ব্যক্তিকে পাসপোর্ট বা দেশে ফেরার প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। অবৈধ অবস্থানকারীদের সহায়তায় সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সম্পদ বাজেয়াপ্তের বিধান রয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।