Web Analytics

২০২৬ সালের ১৩ জুলাই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে মাদারীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই টানা বর্ষণ উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে হাজারো বিএনপি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ফুল, জাতীয় ও দলীয় পতাকা হাতে প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় দাঁড়ান। শিবচরের কাঁঠালবাড়ি সীমান্ত দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রবেশ করলে মুহূর্তেই চারপাশে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।

পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর, দত্তপাড়া ও সূর্যনগর এলাকায় নেতাকর্মীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে অভিবাদন জানালে জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। বাদ্যযন্ত্রের তালে স্লোগান, করতালি ও ফুলেল অভ্যর্থনায় মহাসড়কজুড়ে উৎসবের রঙ ছড়িয়ে পড়ে। রাজৈর, সদর ও কালকিনি উপজেলাতেও একই চিত্র দেখা যায়।

মোস্তফাপুরে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও হেলেন জেরিন খান এবং ভুরঘাটায় আনিসুর রহমান খোকন তালুকদার নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের অংশগ্রহণে পুরো জেলাজুড়ে এক বর্ণিল পরিবেশ সৃষ্টি হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।