Web Analytics

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভঙ্গুর অর্থনীতি ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। ৫ আগস্ট দেশের অবস্থা ছিল প্রায় যুদ্ধকালীন পরিস্থিতির মতো। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার তাদের দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল হয়েছে। সরকারের প্রধান তিন অগ্রাধিকার ছিল সংস্কার, স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা।

তিনি জানান, বিদ্যুৎ খাতের বিতর্কিত বিশেষ আইন বাতিল করে স্বজনতোষী পুঁজিবাদ রোধ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, মোট রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার। ডলারের বিপরীতে টাকার দর ১২৩–১২৪ টাকায় স্থিতিশীল রয়েছে। রাজস্ব আদায়ে প্রত্যাশার চেয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে এবং দেশে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি ও জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, গত ১৮ মাসে গুম বা বিচারবহির্ভূত হত্যার কোনো ঘটনা ঘটেনি এবং গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে। সংস্কার ও স্থিতিশীলতার মাধ্যমে দেশকে সঠিক পথে ফেরানোই সরকারের লক্ষ্য ছিল বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।