Web Analytics

মার্কিন কংগ্রেসম্যান রো খান্না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, তাঁর হাতে ফিলিস্তিনি শিশুদের রক্ত লেগে আছে। ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার ঘটনার পর এক্সে দুটি পোস্টে তিনি পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার অভিযোগ তোলেন।

খান্নার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা লেভিনকে তুলে আছড়ে ফেলে এবং পরে লাথি মারতে থাকে। তিনি অভিযোগ করেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা দায়মুক্তি নিয়ে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ডে ব্যবহার হতে পারে এমন ইসরাইলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ এবং সংশ্লিষ্ট অস্ত্র বিক্রি থামানোর আহ্বানও জানান তিনি।

খান্না গত জুলাইয়ে খিরবেত জানুতা এলাকায় নিজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, সে সময় বসতি স্থাপনকারীরা তাঁকে এবং নিউ ইয়র্ক টাইমসের একজন আলোকচিত্রীকে আটকে রেখেছিল। ওই ঘটনার পর নেতানিয়াহু তাঁকে মিথ্যাবাদী বলেছিলেন বলে জানান খান্না। এরপর নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি বলেন, নেতানিয়াহুই মিথ্যাবাদী এবং ফিলিস্তিনি শিশুদের রক্ত তাঁর হাতে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।