Web Analytics

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দেশটিতে ক্রমবর্ধমান মুসলিমবিদ্বেষ ও বৈষম্যের তীব্র নিন্দা জানিয়েছেন। ফ্লোরিডার কোইনোনিয়া ওরশিপ সেন্টারে অনুষ্ঠিত ‘মাল্টিপল ফেইথস, ওয়ান ফ্লোরিডা’ অনুষ্ঠানে তিনি বলেন, মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করার সংস্কৃতিতে তিনি অত্যন্ত বিরক্ত ও পরিশ্রান্ত। বক্তব্যে তিনি সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াতের বার্তা উদ্ধৃত করেন।

ক্লিনটন বলেন, ওই আয়াতে বিভিন্ন জাতি ও গোত্রে মানবজাতির বিভাজনকে একে অপরকে চেনা ও জানার সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতার বদলে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য গড়ে তোলার গুরুত্ব বোঝাতে তিনি এ বাণী ব্যবহার করেন। তিনি আরও বলেন, সবাই ভুলত্রুটিপূর্ণ মানুষ এবং প্রতিটি ধর্মেই কিছু খারাপ লোক বা অপশক্তি থাকে।

নিজের কন্যার ইসলামবিষয়ক আগ্রহের কথাও তুলে ধরেন ক্লিনটন। তিনি জানান, তাঁর মেয়ে ১৫ বছর বয়সে পুরো কুরআন পড়েছিল এবং পরে তাঁকেও পড়তে উৎসাহিত করেছিল। মিশিগানের মুসলিম ডেমোক্রেটিক সিনেট প্রার্থী আল-সাইয়েদকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর তাঁর এই বক্তব্য সামনে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আল-সাইয়েদকে ‘জিহাদি’ বলেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।