Web Analytics

বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে তুর্কি পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ও এমপি আকিফ ইলমাজ উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসাও করেন। ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে দলের ভূমিকা সম্পর্কে তাঁকে অবহিত করেন।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন শফিকুর রহমান এবং রোহিঙ্গাদের জন্য তুরস্কের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি স্পিকারের কাছে হস্তান্তর করেন। উভয়পক্ষ সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেয়; শফিকুর রহমান তুরস্কের বিনিয়োগ বাড়ানো ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।