Web Analytics

তুরস্কভিত্তিক আনাদোলু সংবাদ সংস্থার বরাতে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান-সংক্রান্ত আলোচনায় অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও এই সফরে অংশ নেবেন। তবে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেন, নিরাপত্তা উদ্বেগের কারণে ভ্যান্স সফরে যাচ্ছেন না।

দিনভর বিভ্রান্তি বাড়ে, যখন এবিসি নিউজ, অ্যাক্সিওস এবং মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট ইঙ্গিত দেন যে ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ভ্যান্সই প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পারেন। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি প্রস্তাবিত চুক্তিতে সই না করে, তবে দেশটি ভয়াবহ পরিণতির মুখে পড়বে। তিনি একে “অত্যন্ত সহজ চুক্তি” এবং ইরানের “শেষ সুযোগ” বলে উল্লেখ করেন।

অন্যদিকে, ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ চলমান থাকায় ইরান পাকিস্তানে আলোচনার জন্য কোনো প্রতিনিধি দল পাঠাবে না। দেশটি স্পষ্ট জানিয়েছে, অবরোধ কার্যকর থাকা অবস্থায় কোনো আলোচনা হবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।