Web Analytics

রাশিয়া, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা মঙ্গলবার দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সাংবাদিকদের জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।

তিনি বলেন, আন্তর্জাতিক মহলে তারেক রহমান ও বাংলাদেশের উন্নয়ন বিষয়ে তাঁর ভাবনা নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে। আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে মতবিনিময় হয়। তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, নির্বাচনের নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি, তবে রাষ্ট্রদূতরা নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। সাক্ষাতে বিএনপির সালেহ শিবলী, মাহাদী আমিন ও রাশেদুল হক উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।