Web Analytics

ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে স্থানীয় যুবদল নেতা ইমাম হোসেন প্রবীরের বাড়ি থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) চোরাই ট্রাকের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড ও সোনাগাজী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মোঃ ইউনুস ওরফে ডালিম (৪০) কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রবীরের বাড়ি থেকে ট্রাকের অংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে ৮ ফেব্রুয়ারি ট্রাকটি চুরি হয় এবং এর মালিক মোঃ হারুন ১৫ ফেব্রুয়ারি ইপিজেড থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইমাম হোসেন প্রবীরকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সফিকুর রহমান জানান, উদ্ধারকৃত ট্রাকের অংশ ও গ্রেপ্তারকৃত ডালিমকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।