Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ১ হাজার ২৬৪ একর জমিতে ১ হাজার ২৪টি নতুন বসতি ইউনিট নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরাইল। ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন শুক্রবার জানায়, এসব প্রকল্পের লক্ষ্য হলো অধিকৃত অঞ্চলকে ইসরাইলের মূল ভূখণ্ডের সঙ্গে আরও সংযুক্ত করা এবং ইহুদি বসতি সম্প্রসারণ ত্বরান্বিত করা।

কমিশনের তথ্য অনুযায়ী, ইসরাইলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীন হায়ার প্ল্যানিং কাউন্সিল চলতি জুলাই মাসের শুরু থেকে নয়টি বসতি নির্মাণ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে ৪৫৫টি ইউনিট অনুমোদন পেয়েছে এবং ৫৬৯টি ইউনিট পরবর্তী পরিকল্পনা প্রক্রিয়ার জন্য জমা দেওয়া হয়েছে। এসবের মধ্যে দক্ষিণ জেনিনের আররাবা এলাকার মেভো দোতান বসতি সম্প্রসারণ এবং হেবরন গভর্নরেটের বেইত হাগাই ও আসায়েল বসতি সম্প্রসারণ প্রকল্প অন্তর্ভুক্ত।

কমিশনের মতে, ইসরাইল এখন নতুন বসতি স্থাপনের পরিবর্তে বিদ্যমান বসতিগুলোর সম্প্রসারণে জোর দিচ্ছে। জাতিসংঘ বারবার বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ এবং এটি দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।