Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বিকেলে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ যুদ্ধবিরোধী কনসার্ট ‘নো ওয়ার নো এম্পায়ার’। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, গণহত্যা ও সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কনসার্টের আয়োজন করেছে কয়েকটি রাজনৈতিক দল ও প্রগতিশীল ছাত্র সংগঠন। আয়োজকদের তথ্যমতে, বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া এই কনসার্টে অংশ নিচ্ছেন কফিল আহমেদ, অরূপ রাহী, আহমেদ হাসান সানী, ইলা লালালালা, ওয়ারদা আশরাফ, সুচিন মারমা, কুয়াশা মূর্খসহ জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড সহজিয়া, কোরাস, দ্য কমরেডস, বাংলা ফাইভ, মাভৈ ও সমগীত।

আয়োজকেরা জানিয়েছেন, ফিলিস্তিন, ইরান, লেবানন, ভেনেজুয়েলা ও কিউবাসহ বিভিন্ন দেশে চলমান আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সংহতি জানাতেই এই আয়োজন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়া মার্কিন বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিও জানানো হবে। তাদের মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে শিল্পীরা নীরব থাকতে পারেন না।

সংস্কৃতি ও গানের শক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদবিরোধী জনমত গড়ে তোলা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এই উন্মুক্ত কনসার্টের মূল লক্ষ্য।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।