Web Analytics

বাংলাদেশ সরকার ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তার ওপরও গুরুত্ব দেওয়া হবে। শ্রেণিভেদে এআই-সক্ষম টুল, ইন্টারনেট অব থিংস, অটোমেশন, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, ডিপ লার্নিং এবং ব্যবহারিক প্রয়োগ শেখানো হবে।

মন্ত্রী প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান, যার প্রাক্কলিত ব্যয় সাড়ে সাত হাজার কোটি টাকা। এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানো হবে। নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পে ১ হাজার ৫০টি প্রতিষ্ঠানে ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ ও নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।