Web Analytics

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া কনটেন্ট, নকল প্রোফাইল ও নিম্নমানের পোস্টের বিস্তার রোধে ফেসবুকে নতুন বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা। ২৪ জুলাই ফেসবুক প্রধান টম অ্যালিসন এ ঘোষণা দেন। এই ব্যাজের মাধ্যমে অ্যাকাউন্টের পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন কি না তা নিশ্চিত করা হবে এবং ব্যবহারকারীকে এর জন্য অর্থ দিতে হবে না।

নতুন যাচাই প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিতে ভিডিওটি বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে, যা কয়েক মিনিটে শেষ হতে পারে। ব্যাজ পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। পরিচয় নিশ্চিত হলে মার্কেটপ্লেস, ডেটিংসহ বিভিন্ন স্থানে ব্যাজটি দেখা যাবে।

মেটা বলেছে, এটি সেলিব্রিটি, প্রতিষ্ঠান বা কনটেন্ট অনুমোদনের প্রতীক নয় এবং অর্থের বিনিময়ের মেটা ভেরিফায়েড সেবার বিকল্পও নয়। পেজ বা প্রোমোটেড অ্যাকাউন্টে এটি প্রযোজ্য হবে না। সোমবার থেকে সীমিত কয়েকটি বাজারে ধাপে ধাপে ফিচারটি চালু হবে, পরে অন্যান্য অঞ্চলে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নির্বাচিত ব্যবহারকারীদের জন্য টিকটকের আদলে ফুল-স্ক্রিন ভিডিও অভিজ্ঞতাও পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।