Web Analytics

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ২৮ জুলাই জবি ছাত্রদল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাজিদের মায়ের হাতে সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক, নেতাকর্মী ও সাজিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, সাজিদের রক্ত বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবদান রেখেছে। তিনি শহীদদের আত্মত্যাগের স্মৃতি ধারণ করে গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার এবং শিক্ষার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার কথা বলেন। আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদল ও জবি ছাত্রদল শহীদ পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

সাজিদের মা সহায়তার জন্য জবি ছাত্রদলকে ধন্যবাদ জানান এবং শহীদ পরিবারের খোঁজখবর রাখার আহ্বান করেন। ইকরামুল হক সাজিদ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট মিরপুরে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট দুপুর ২টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।