Web Analytics

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার মাসকে স্বাগত জানিয়ে রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ভাষা পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার উদ্বোধনে শুরু হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাতৃভাষার মর্যাদা, ভাষা আন্দোলনের তাৎপর্য এবং ভাষাগত বৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে কলা অনুষদের ডিন, প্রক্টর, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপারসনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজকরা জানান, ভাষা শহীদ ও ভাষাসৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে ভাষাবিজ্ঞান বিভাগ প্রতি বছর নিয়মিতভাবে এই পদযাত্রার আয়োজন করে আসছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।