Web Analytics

মানবাধিকার সংগঠন অধিকার জানিয়েছে, ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছেন। আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে সংগঠনটি মানববন্ধন ও আলোচনা সভা করে। কর্মসূচিতে সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। এসব অপরাধ ঠেকাতে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে তারা উল্লেখ করেন। পারিবারিক, যৌতুক ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়।

কর্মসূচি থেকে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ধর্ষণ ও যৌন হয়রানির অপরাধীদের দ্রুত বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা এবং পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০ কার্যকরের দাবি ওঠে। ধর্ষকদের তথ্যভান্ডার প্রকাশেরও দাবি জানানো হয়। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও নারীর মানবাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অধিকারের নোয়াখালী শাখার ডিফেন্ডার সাংবাদিক আজাদ ভূঁইয়া কর্মসূচি সঞ্চালনা করেন এবং পরে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।