Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে ডিসি পার্ক সংলগ্ন এলাকায় আকস্মিক মিছিল, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় পুলিশ ৭২ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

মামলার তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বন্দরগামী সড়কে হঠাৎ মিছিল বের করে। তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত, কার্তুজের খোসা ও কাঠের লাঠি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মিছিলকারীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।