Web Analytics

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙনে শহররক্ষা বেড়িবাঁধ ও সংলগ্ন সড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। হাজিরহাট লঞ্চঘাটের উত্তর পাশে এ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীতে পানির চাপ ও তীব্র স্রোত বাড়ায় গত মঙ্গলবার সন্ধ্যার পর ভাঙন ভয়াবহ আকার ধারণ করে।

লঞ্চঘাটসংলগ্ন মসজিদ ও সড়ক রক্ষায় গত মাসে পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিওব্যাগও নদীতে তলিয়ে গেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে হাজিরহাট জামে মসজিদ, বাজারের গুরুত্বপূর্ণ অংশ, বেড়িবাঁধ সড়ক ও আশপাশের বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ঝুঁকিতে থাকা অনেকে ঘরের মালামাল সরাচ্ছেন এবং নদীভাঙনের মুখে থাকা পারিবারিক কবরস্থান থেকে মরদেহ অন্যত্র নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ইউএনও মো. মাহমুদ হাসান মৃধা কয়েকটি ঝুঁকিপূর্ণ পরিবারকে ইউনিয়ন পরিষদ ও সাইক্লোন শেল্টারে আশ্রয়ের নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।