Web Analytics

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। তিনি বলেন, ‘শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেয়া এক কথা না।’ এর পর বিরোধী দলের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানান। বৃহস্পতিবার বিকেল ৩টায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দিনের আলোতে অস্ত্র ব্যবহার করে ছিনতাই এবং জনগণের ইচ্ছায় নির্বাচিত সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, হামলার শিকার বিরোধীদলীয় সংসদ সদস্যরা মামলা করলেও প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। বরং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সুনির্দিষ্ট পদক্ষেপ জানতে চান।

হট্টগোল বাড়লে স্পিকার আসন থেকে বারবার সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বিরোধী সদস্যদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার এবং ধৈর্য ধরার অনুরোধ করেন। স্পিকার বলেন, সংসদে তাদের বক্তব্য দেওয়ার প্রচুর সুযোগ রয়েছে এবং তারা ইচ্ছামতো সরকারকে সমালোচনা করতে পারছেন। তিনি সদস্যদের নিজ নিজ আসনে বসে মন্ত্রীর সম্পূর্ণ উত্তর শুনতে বলেন এবং প্রয়োজন হলে পরে কথা বলার সুযোগ দেওয়ার কথা জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।