Web Analytics

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাতে পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, মিরপুর এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ডিএনসিসির নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। ডিএনসিসি সূত্রে জানা গেছে, এর আগে গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল।

তবে গত কয়েক দিন ধরে কিছু হকার ফুটপাতের বিভিন্ন অংশে আবার বসার চেষ্টা করছিলেন। খবর পেয়ে বুধবার প্রশাসক নিজে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করেন। অভিযান চলাকালে তিনি মিরপুর-১০ ফুট ওভারব্রিজের চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন এবং দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।