Web Analytics

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ। বুধবার জনসংযোগ বিভাগের বিবৃতিতে সংগঠনটি জানায়, ইউনূসকে লক্ষ্য করে অপমানজনক স্লোগান ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে সিটিজেন ইনিশিয়েটিভ বলেছে, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্তের সমালোচনার অধিকার সবার রয়েছে। তবে মিথ্যা অভিযোগ তুলে জনসমক্ষে কাউকে হেনস্তা করা, ভয়ভীতি প্রদর্শন এবং মব সৃষ্টি গ্রহণযোগ্য রাজনৈতিক আচরণ নয়।

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত ব্যক্তিদের এই কর্মকাণ্ডকে রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ বলেছে সংগঠনটি। ভিডিও ফুটেজ ও অন্যান্য নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তদন্ত, গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে সহযোগিতাও চাওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।