ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির নিউ ইয়র্ক সফর বাতিল করেছেন। তিনি জাতিসংঘের ‘চিফস অব পুলিশ সামিটে’ অংশ নেওয়ার কথা ছিল। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে বিক্ষোভ ও আইনি পদক্ষেপ নেওয়ার আশঙ্কায় এই সফর বাতিল করা হয়েছে।
নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য বিক্ষোভ ও আইনি জটিলতার কারণে সফরটি স্থগিত করা হয়েছে। মানবাধিকার সংগঠন হিন্দ রজব ফাউন্ডেশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, তাদের এবং অন্যান্য মানবাধিকার সংগঠনের নেওয়া আইনি পদক্ষেপের ফলেই এই সিদ্ধান্ত এসেছে।
সংগঠনটি আরও জানায়, ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতারা এখন আর বিদেশে গিয়ে আইনি তদন্ত বা জবাবদিহি এড়িয়ে যেতে পারবেন না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।