Web Analytics

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হলে ট্রাইব্যুনাল-২-এ শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।

গত ২৬ জুলাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা ও সেনা কর্মকর্তারা রয়েছেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা হয় এবং মামলাটি বর্তমানে ট্রাইব্যুনাল-২-এ বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।