Web Analytics

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ২৩ জন আহত হয়েছেন। নিশ্চিন্তপুর, মধুগঞ্জ ও ঢাকালেপাড়াসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন, তবে স্বাস্থ্যকেন্দ্রে রেবিস প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই দুটি ক্ষ্যাপা কুকুর শহরের বিভিন্ন এলাকায় মানুষকে কামড়াতে থাকে। আহতদের মধ্যে চা বিক্রেতা, পথচারী ও কয়েকজন শিশু রয়েছে। এলাকাবাসী শুক্রবার রাতে একটি কুকুর ধরতে সক্ষম হলেও অন্যটি ধরা যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুণ কুমার জানান, ২২ জন কুকুরের কামড়ে ও একজন বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। ভ্যাকসিন না থাকায় তাদের বাইরে থেকে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, ভুক্তভোগীরা তার কাছে এলে বাজার থেকে ভ্যাকসিন কিনে দেওয়া হয়েছে এবং হাসপাতালের সংকট দ্রুত সমাধান করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।