Web Analytics

ইয়েল বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ফেলো এবং হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে ট্রাম্প প্রশাসন মার্কিন ও ইসরাইলি যুদ্ধাপরাধীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। তাঁর মতে, আদালতের কাজ ব্যাহত করে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে এসব অভিযুক্ত নিরাপদে থাকতে পারবেন।

রথ বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থার অবসান ঘটায় না, তবে আইসিসির কার্যক্রমকে গুরুতরভাবে বাধাগ্রস্ত করতে পারে। তিনি উল্লেখ করেন, ১৯৯৮ সালে আইসিসি প্রতিষ্ঠার সময়ও যুক্তরাষ্ট্র নিজেদের নাগরিকদের আদালতের বিচারপ্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছিল।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আইসিসির ১৩ জন বিচারক ও কৌঁসুলির ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা দিয়েছে এবং এবার পুরো আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রথের মতে, ইউরোপীয় ইউনিয়নের ব্লকিং স্ট্যাটিউট কার্যকর করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে নেদারল্যান্ডসের ব্যাংকগুলো ট্রাম্পের পাল্টা পদক্ষেপের আশঙ্কায় উদ্বিগ্ন থাকায় এটি এখনো কার্যকর হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।