Web Analytics

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে শনিবার আবেদন করেছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম।

রিমান্ড আবেদনে পুলিশ বলেছে, আখতারুজ্জামান বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দেন এবং হুমকি, ভয়ভীতি ও আঘাতের মাধ্যমে স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করেন। এতে বিদেশফেরত যাত্রীদের স্বাভাবিক আগমন ব্যাহত হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে তাকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সময়ের স্বল্পতায় এ বিষয়ে যথাযথ জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি বলেও আবেদনে বলা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে রিমান্ড শুনানি চলছিল। গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট সংলগ্ন ধামাল কোট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।