Web Analytics

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচগুলোর জন্য কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যে প্রাথমিক দল তৈরি করেছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেইমার জুনিয়র প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা পাওয়া অনিশ্চিত। আনচেলত্তি সোমবার চূড়ান্ত দল ঘোষণার আগে খেলোয়াড়দের শেষবারের মতো পর্যবেক্ষণ করবেন।

নেইমার সম্প্রতি মাংসপেশিতে চোট পাওয়ায় সান্তোসের হয়ে মিরাসলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি, যেখানে গ্যালারিতে উপস্থিত ছিলেন আনচেলত্তি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এই ম্যাচে না খেলায় নেইমার প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়তে পারেন। তবে আগামী রোববার করিন্থিয়ান্সের বিপক্ষে সিরি ‘এ’ ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তার, যা মূল দলে জায়গা পাওয়ার শেষ সুযোগ হতে পারে।

ব্রাজিল ২৬ মার্চ ফ্রান্স এবং ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।