Web Analytics

কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। “এফবি সৌরভ” নামের বোটটি ১৮ জুন কক্সবাজার থেকে চট্টগ্রামের সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু দুপুর ২টার দিকে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

শুক্রবার সকাল ৯টার দিকে জেলেরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে কোস্ট গার্ড দ্রুত অভিযান শুরু করে। টহলরত একটি জাহাজের মাধ্যমে চার জেলেকে ও বিকল বোটটি উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। উদ্ধারকৃত জেলেদের ও বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে তারা সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।