Web Analytics

বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটকে সামনে রেখে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ক্ষতিকর স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

সভায় জানানো হয়, কুরবানির পশু মোটাতাজাকরণে মানবদেহের জন্য ক্ষতিকর স্টেরয়েড ও ওষুধের অপব্যবহার রোধে প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ বিক্রি করা যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষক ছাড়া অন্য কেউ রাজনৈতিক প্রভাব বা অবৈধ উপায়ে ধান সরবরাহের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা উজিরপুরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।