Web Analytics

প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়তে সাতটি অগ্রাধিকার খাতে কাজের অঙ্গীকার করেছে বাংলাদেশ। নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধবিষয়ক দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্লেজিং সেশনে বাংলাদেশের পক্ষে এ কথা বলেন। সেখানে তিনি দেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ উপস্থাপন করেন।

আট বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী ও সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে অঙ্গীকারনামাটি তৈরি হয়েছে। অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে শিশু সুরক্ষা প্রতিষ্ঠান, বহুমুখী সমন্বয় ও অর্থায়ন শক্তিশালী করা; শিশু আইন ও বাল্যবিবাহ নিরোধ আইনসহ প্রচলিত আইন ও নীতিমালা জোরদার করা; এবং পজিটিভ প্যারেন্টিং ও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশে বিনিয়োগ বাড়ানো।

অঙ্গীকারে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা ও সমাজসেবায় জনবল বাড়ানোর কথাও বলা হয়েছে। অনলাইন সহিংসতা মোকাবিলা, জরুরি অবস্থা ও ডিজিটাল পরিসরে শিশু সুরক্ষা, তথ্যব্যবস্থা ও জবাবদিহিতা কাঠামো শক্তিশালী করা এবং নীতি ও সিদ্ধান্তে শিশু-কিশোরদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাও এতে অন্তর্ভুক্ত। সম্মেলনে ১২৯ দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি অংশ নিচ্ছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।